বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃতু্্যকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা।

স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আমাদের সময়ের বীর হাদিকে ঘিরে আলোচনা কোন শক্তি কোন দিকে ঘোরাতে চায়, সেটা সচেতনভাবে মাথায় রাখতে হবে।”

তিনি ইঙ্গিত দেন, হাদির মৃত্যু পরবর্তী আবেগকে ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি জটিল করে তুলতে চাইছে। এ ধরনের চেষ্টার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD