বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কার্পেটিং উঠে সড়কের বেহাল দশা, সংস্কার দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তা সংস্কারেরর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খাত্তাব মোল্লা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাফফার মোল্লা, ওই ওয়ার্ডের মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোবারক মোল্লা, প্রচার সম্পাদক তোফাজ্জল খানসহ আরো অনেকে।

এ সময় বক্তারা জানান, কালিয়াকৈর পৌরসভা একটি এ ক্লাস পৌরসভা। কিন্তু সে অনুপাতে আমরা সেবা পাই না। মোল্লাপাড়া মোড় থেকে সাত্তার টেক্সটাইল লিমিটেডের গেইট পর্যন্ত রাস্তাটি ৪-৫ বছর আগে কার্পেটিং করা হয়। কিন্তু গত দুই বছর ধরে কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে ওই সড়কে চলাচলরত শিল্পকারখার শ্রমিকসহ হাজার হাজার লোকজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া তারা পৌরসভার বিভিন্ন বেহাল সড়ক সংস্কারের দাবি জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD