শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক ২৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মী রয়েছেন, যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ওই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করার পরিকল্পনা করছিলেন। তাদের কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ারও পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD