রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

কাল চালু হচ্ছে বিমানের নতুন রুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ মার্চ) চট্টগ্রাম-সিলেট রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান সূত্রে জানা গেছে, নতুন এই রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। উদ্বোধনী ফ্লাইটে যাত্রা করলে চট্টগ্রাম থেকে সিলেটে একজন ও সিলেট থেকে চট্টগ্রামে ভ্রমণ করলে আরেকজন সৌভাগ্যবান লটারির মাধ্যমে অভ্যন্তরীণ রুটের বিমানের টিকিট পাবেন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১৭ মার্চের টিকিট কিনলে ১৭ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে এই রুটের টিকেট কিনতে পারবেন যাত্রীরা। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD