শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে ছাড়া দুই বছর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে ছাড়া দুই বছর

বিনোদন ডেস্ক : দেশীয় ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা আইয়ুব বাচ্চু। দুই বছর আগে আজকের (১৮ অক্টোবর) এই দিনে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই শিল্পী।

সঙ্গীতের আঙিনায় আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয়। গিটার লিজেন্ড ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সঙ্গীতের আঙিনায় আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয়।

এক নজরে আইয়ুব বাচ্চু
জন্ম: ১৬ আগস্ট ১৯৬২, চট্টগ্রাম
মৃত্যু: ১৮ অক্টোবর ২০১৮, ঢাকা
সঙ্গীত জীবন শুরু: ১৯৭৭
প্রথম গান: হারানো বিকেলের গল্প
ব্যান্ড: প্রথম ব্যান্ড ফিলিংস (১৯৭৮)। এরপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রিভার ব্যান্ড। পরে এই নাম বদলে করা হয় লাভ রানস ব্লাইন্ড।
প্রথম একক অ্যালবাম: রক্তগোলাপ (১৯৮৬)
এলআরবির প্রথম অ্যালবাম: এলআরবি (১৯৯২)
সঙ্গীত জীবন : ব্যান্ড অ্যালবাম
এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারী মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই, ২০০৫), স্পর্শ (২০০৮), যুদ্ধ (২০১২)।
একক অ্যালবাম : রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি! (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (ইন্স্ট্রমেন্টাল, ২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯), জীবনের গল্প (২০১৫)।
এছাড়া অসংখ্য মিশ্র অ্যালবামে কাজ করেছেন। এর মধ্যে প্রিন্স মাহমুদের সুরে করা মিশ্র অ্যালবামগুলোতে তার গান আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।
চলচ্চিত্রের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, ‘স্বামী আর স্ত্রী’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’, ‘লাল বাদশা’ ছবির ‘আরো আগে কেনো তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগত সংসারে তুমি এমনই একজন’, ‘তোমার আমার প্রেম এক জনমের নই’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’। এর মধ্যে ‘আম্মাজান’ গানটি বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি হিসেবে বিবেচিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD