শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

কিলোমরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

রোববার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে জেলার সদর উপজেলার একজন পুরুষ (৫৫) ও একজন নারী (৫০), ভৈরব উপজেলার একজন পুরুষ (৭৫) ও আরেকজন নারী (৮৫) ও কুলিয়ারচর উপজেলার একজন পুরুষ (৬৫) রয়েছেন। একইদিন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৯জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০৮ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৯০৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD