বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর কিশোর আলো ম্যাগাজিনের সম্পাদক আনিসুল হকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে গতকাল বুধবার মালামাল ক্রোকের আদেশ প্রত্যাহার করেন তিনি।

গত বছরের ৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে মামলা দায়ের করলে বিচারক নাইমুল আবরার রাহাতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান চলছিল। বিকেল সাড়ে ৩টার দিকে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা শাখার ছাত্র নাইমুল আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিকেল সোয়া ৪টায় তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। বিকেল ৪টা ৫১ মিনিটে নাইমুল আবরার রাহাত মারা যায়।

এরপর জেনারেটরের ত্রুটিপূর্ণ তার না পাল্টেই ব্যবহার, বিদ্যুৎস্পৃষ্ট আবরারকে দূরের হাসপাতালে নেয়া, সে মারা যাওয়ার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর মামলা করেন নাইমুল আবরার রাহাতের বাবা মজিবুর রহমান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD