বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল পৌনে ৫টার দিকে কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি ইবাদি-১ জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্রগ্রামের বাসিন্দা স্বাধীন (২২) ও বাবুল কান্ত্রি দাস (৬০)। এর মধ্যে নিহত স্বাধীন চিফ ড্রাইভার কুতুবউদ্দিনের ছেলে। তিনি এখানে বেড়াতে এসেছিলেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জাহাজের স্টাফ সুমন সেন বলেন, জাহাজটি চট্রগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে দুইদিন আগে বরিশালে আসে। বরিশালের মেঘনা তেলের ডিপোতে এই তেল আজ (বৃহস্পতিবার) খালাস করার কথা ছিল। সে অনুযায়ী স্টাফরা ইঞ্জিন রুমে যায়। এর কিছুক্ষণ পর বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি করা হবে বলেও জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD