শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় একদিনে করোনায় ১৬ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৪৪ জন।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫ জন, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, বরুড়া ও মনোহরগঞ্জে ২ জন করে এবং কুমিল্লা সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলায় একজন করে রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ২৪০ জনে। আক্রান্তের হার ২৮.৩ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯, আদর্শ সদরে ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ে ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামে ৩৩, দেবীদ্বারে ৩০, দাউদকান্দিতে ৬৯, লাকসামে ১৬, লালমাইয়ে ৯, নাঙ্গলকোটে ৪২, বরুড়ায় ৩২, মনোহরগঞ্জে ২৩, মুরাদনগরে চার, মেঘনার ২০, তিতাসের এক এবং হোমনা উপজেলার ৪৩ জন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD