শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় একদিনে করোনায় ১১ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১ হাজার ১০৬টি নমুনা পরীক্ষায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ১১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫ জন, সদর দক্ষিণের ১১ জন, বুড়িচংয়ের ১০ জন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ২৯ জন, দেবিদ্বারের ২২ জন, দাউদকান্দির ৪ জন, লাকসামের ৭ জন, লালমাইয়ের ১০ জন, নাঙ্গলকোটের ৩৩ জন, বরুড়ার ৩৭ জন, মনোহরগঞ্জের ১৮ জন, মেঘনার ১৮ জন, হোমনার ১৪ জন, তিতাসের ৯ জন, ব্রাক্ষণপাড়ার ১৫ জন, মুরাদনগরের ৫ জন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD