শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :

কুয়েতের তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের উপর্যুপরি ও নৃশংস হামলায় কুয়েতের তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।

কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের আকস্মিক ও উপর্যুপরি হামলায় তেল খাতের একটি গুরুত্বপূর্ণ সাইট লক্ষ্যবস্তু করা হয়। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং পুরো সাইটটি থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় কুয়েতের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয় ও যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত এবং ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD