শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

টানা ৭ দিনের মতো ইরানে মার্কিন হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়।

সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহির আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD