শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুরবানির হাট মাতাচ্ছে জমিদার ও বীর বাহাদুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

জমিদার ও বীর বাহাদুরের ত্যাজি শরীরের গঠন। শরীরে কাঁশফুলের মতো সাদার সঙ্গে মাথা ও গলায় ছোপ ছোপ কালো রঙ। জমিদারের দৈর্ঘ্য প্রায় ৯ ফুট ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স দুই বছর ৮ মাস। ওজন ৩০ মণ। বীর বাহাদুরের দৈর্ঘ্য ৯ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স দুই বছর ৬ মাস। ওজন ২৮ মণ।

ষাঁড় দুটির মালিক রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের মাহমুদুল হাসান। তবে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী তারাগঞ্জের পশুরহাট তোলা হবে জমিদার ও বীর বাহাদুরকে।

তবে গরু ব্যবসায়ীরা খামারে এসে জমিদার ও বীর বাহাদুরের আট লাখ টাকা দাম হাঁকিয়েছেন। কিন্তু খামারি মাহমুদুল আশা করছেন সোমবার হাটে জমিদার ও বীর বাহাদুরকে ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

মাহামুদুল হাসান বলেন, তাদের শারীরিক পরিচর্যায় নিয়োজিত রয়েছেন কর্তা নিজেসহ আরও চারজন। তারা দিনভর জমিদার ও বীর বাহাদুরকে সময় অন্তর খাবার দিচ্ছেন। দিনে চারবার গোসলও করাচ্ছেন। তাদের বসবাসের ঘরে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। গমের ভুসি, খড়, চালের কুঁড়া, ডালের গুঁড়া, তৈলবীজের খৈল, ছোলা ও খুদের ভাত। সব মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকার খাবার খায় ওরা।

তিনি জানান, তার বাবা মোজাহারুল ইসলামের ১০ একরেরও বেশি জমি আছে। ২০১৪ সালে মাহামুদুল অর্নাস প্রথম বর্ষে লেখাপড়ার করার সময় ভাবেন যে এত বড় সংসারে তিনি ও তার বাবা-মা ছাড়া আর কেউ নেই। সেই সময় নিজে সিদ্ধান্ত নিলেন যে চাকরির পেছনে না ছুটে বড় খামার গড়ে তুলবেন। এই ভাবনা নিয়ে মাহমুদুল তার বাবার সঙ্গে পরামর্শ করে দুটি দুগ্ধজাত ফ্রিজিয়ান জাতের গাভী দেড় লাখ টাকা দিয়ে কিনে পালন শুরু করেন। এখন তার খামারে ২০টি গাভী।

ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের সিমেন ব্যবহার করে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০১৯ সালের জুন ও জুলাই মাসে তার খামারে ষাঁড় দুটির জন্মদেয় দুটি গাভী। জন্মের পর বাছুর দুটিকে দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করার প্রক্রিয়া শুরু করেন। তার মধ্যে জমিদারের মতো চলন-বলন হওয়ায় একটি নাম জমিদার ও আর বীরের মতো শক্তি হওয়ায় অপরটির নাম বীর বাহাদুর রাখেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD