শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩ ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের আশঙ্কা, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনায় বাধার কারণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০-২৫ জন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যান বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ রয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD