শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ার করোনা হাসপাতালে আরো ৭ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই ৭ জনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৩৭% শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৮ হাজার ৪৯ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯২ হাজার ৯ শত ৭৩ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ৭৬ জন রোগী। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬ শত ৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮ শত ৩৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৭২৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD