শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৬ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (৭ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮০১ জনের নমুনা পরীক্ষায় এই শনাক্তের হার ২৯.২১ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরেই ৯৬ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৭ জন। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৭শ’ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৮৫ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার আরটিভি নিউজকে জানান, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। করোনা ও উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২শ ৭৪ জন রোগী। এর মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD