শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনায় ১১ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়।

এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ করোনা আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৪% শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৫৪১ জন রোগী।

এদিকে, লকডাউনে বুধবার দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় এবং ২ জনকে জেল দিয়েছে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD