শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তুলনামূলক করোনায় শনাক্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা ও ৩ জনের করোনার উপসর্গ ছিল।

শুক্রবার (৩০ জুলাই) শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে কমে ২৮ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৪৩ জন করোনা রোগী।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৭ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৫৫২ জনের মৃত্যু হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD