শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় শনাক্তের হার ৪০ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় টানা ২০ দিনের বিধিনিষেধ শেষে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রেকর্ড শনাক্তের দিনে আরও ৭ জন মারা গেছেন। ৩৪২ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০.০৫ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গত ৬ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৮ হাজার ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৩ দিনেই এখানে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২১৮ মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৬ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৬১ জন, দৌলতপুরের ২৭ জন, কুমারখালীর ১৩ জন, ভেড়ামারার ১৬ জন, মিরপুরের ১৩ জন এবং খোকসার ৭ জন রয়েছেন। মারা যাওয়া সাত জনের মধ্যে চার জন কুষ্টিয়া সদর উপজেলার এবং বাকি তিন জন দৌলতপুর, কুমারখালী এবং মিরপুর উপজেলার বাসিন্দা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD