শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর চার জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২০৮ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

জেলায় করোনায় মোট মারা গেছেন ৪৯৫ জনে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৯ জনের। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২ জন, দৌলতপুরে ৮৬ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩০ জন, মিরপুরের ৪৯ জন ও খোকসার ১৪ জন রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD