শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫৭৭ নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.৬৩ শতাংশ হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৮৫ জন। শনিবার (২৭ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস এ তথ্য জানিয়েছে।

এ সময়ে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মারা গেছেন ১৮৫ জন। গত ১০ দিনে ১২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে আর গত ৮ দিনে এখানে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২৮০ জন।

বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭২০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৪ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৫৫৬ জন।

জেলাজুড়ে ৭ দিনের চলমান সর্বাত্মক লকডাউনের আজ শেষ দিনেও লকডাউন বাস্তবায়নে সকাল থেকে পুলিশ তৎপরতা চালাচ্ছে। শহরের প্রায় সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের ও যান চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।

তারপরেও মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ অটো, ভ্যান রিক্সাসহ বিভিন্ন কর্মে বাইরে বের হয়েছেন, মানছেন না স্বাস্থ্যবিধি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD