বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।

এ কর্মসূচীর আওতায় কুড়িগ্রাম জেলার সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা রোপন করা হবে।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারাদেশে ১০ লাখ গাছের চারা রোপন করা হবে। ইতিমধ্যে সাড়ে ৩ লাখ চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী চারা রোপন করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD