বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

কুয়েতে খুন হওয়া মা-মেয়ের বাড়ি ঢাকার ধামরাইয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

২৫ বছর আগে স্বপ্ন পূরণের জন্য দেশ ছাড়েন মমতা বেগম (৫৬)। পরে সুযোগ বুঝে মেয়ে স্বর্ণলতাকেও (৩২) নিয়ে যান কুয়েতে। তাদের সে স্বপ্ন স্বপ্নই থেকে গেলেও। গত ২৮ আগস্ট (শুক্রবার) কুয়েতের পুলিশ নিজ ফ্ল্যাট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা। এ ঘটনায় শোকের মাতম চলছে ধামরাইয়ের নিজ বাড়িতে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতের হাসাবিয়া শহরের নিজ ভাড়া ফ্ল্যাট থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে কুয়েত পুলিশ।

নিহত ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম ও তার মেয়ে স্বর্ণলতা।

নিহতদের পরিবারের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম সংসারে স্বচ্ছলতা ফেরাতে গত ২৫ বছর আগে কুয়েতে পাড়ি জমান। পরে সুযোগ বুঝে তার মেয়ে স্বর্ণলতাকেও নিয়ে যান সেখানে। গত মঙ্গলবার ব্যাংক থেকে দশ লাখ টাকা উত্তোলনের পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয় স্বজনের। গতকাল শুক্রবার তাদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা কুয়েত পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মা-মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে কুয়েত পুলিশ।

মা-মেয়ের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD