মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোন নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না সেটা স্পস্ট নয়।

বুধবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেছেন।

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শংকা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারে। কেন বলেছেন আমি তাঁর কারণ খুঁজে পাইনি। এমন কোন পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে আছেন। এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশংকা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পানি। তবে তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সার্বিকভাবে নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা কোনো নিরাপত্তা উদ্বেগের কথা আমাদের জানায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD