শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

কোথায় কীভাবে কাটছে তারকাদের ঈদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সাধারণ মানুষ তো বটেই, ঈদের আনন্দ বয়ে যায় তারকাদের মনেও। এ উপলক্ষ্যে তাদেরও থাকে নিজস্ব পরিকল্পনা। শত ব্যস্ততার মধ্যেও তারা এ সময় পরিবারকে সময় দেন। দেখা হয় আত্মীয়, বন্ধুদের সঙ্গে। ঘরোয়া হাসি-আড্ডায় কাটে ঈদের সময়টুকু। চলুন জেনে নেই প্রিয় তারকারা কে কীভাবে কোথায় কাটাবেন ঈদের ছুটি।

এবার ঈদ বিদেশের মাটিতে কাটছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর। তিনি বলেন, এবার অন্য রকম ঈদ কাটাচ্ছি বিদেশের মাটিতে। একদিন আগে এখানে ঈদ হয়েছে। আমরা যখন ঈদের জামাতে, তখন দেশে আমার মেয়ে মেহেদী দিতে ব্যস্ত, আর ছেলে এবং ছেলের বাবা গরু কিনছে। খুবই মিস করছি। এবার ওরা সেমাই খাবে না সকালে নামাজ পড়ে এসে। পিচকু আর বুড়াকে মিস করছি খুব। আম্মাকে সালাম করতে পারলাম না এবার। সবাই ভালো থাকুক। সবাইকে ঈদ মোবারক।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গত ডিসেম্বর থেকে দেশের বাইরে রয়েছেন। কথা ছিল এবারের ঈদ পালন করবেন দেশেই। কিন্তু শেষ পর্যন্ত দেশে আসতে পারেননি তিনি। মার্কিন মুলুকে বসেই তাকে পালন করতে হচ্ছে এবারের ঈদুল আজহা।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ঢাকাতেই ঈদ করছেন তিনি৷ জয়া বলেন, ভয়ঙ্কর কোভিড কাটিয়ে প্রথম ঈদুল আজহায় ঢাকা শহরেই থাকব। মায়ের সঙ্গে প্রতিবার ঈদ করি। এবারও মায়ের সঙ্গেই ঈদ করছি। সারা বছর কম-বেশি শুটিং থাকে কিন্তু ঈদের সময় একটু ছুটি পাই। সেই ছুটির দিনগুলো মাকে দিতে চাই। মায়ের হাতে রান্না যেমন খাব, নিজেও কিছু রান্না করব আশা করছি। ধনী-গরিব মিলিয়েই সমাজ। সব মানুষ যেন ঈদের খুশির ভাগ পায়, এটাই আমার একান্ত চাওয়া।

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই নায়িকার জন্য ঈদ এবার আরো বেশি খুশির, আরও বেশি উদযাপনের। পরীর জীবনে এখন জড়িয়ে আছে অভিনেতা শরিফুল রাজ। অনাগত সন্তানের খুশিতে দিশেহারা এই দম্পতি। পরী স্বামীসহ এবার ঈদে বাসাতেই রয়েছেন। তবে স্বামীর সঙ্গে তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাওয়ার কথা রয়েছে।

এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। বরাবরের মতো সেখানেই কাটছে তার ঈদুল আজহা। তবে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের খুশি ভাগ করে নিতে একদমই ভোলেননি অভিনেত্রী।

প্রথমবার আমেরিকা ঈদ করছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তিনি বলেন, প্রথমবার আমেরিকার নর্থ ক্যারোলিনার শার্লটে ঈদের নামাজ আদায় করলাম পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ একসঙ্গে। তবে বাংলাদেশকে খুব মিস করছি। তারপরও ভালো লাগছে আমেরিকার মতো একটি জায়গায় ঈদ করতে পেরে। বাংলাদেশের ঈদ পৃথিবীর সেরা।

পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পছন্দ করেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদও পরিবারের সঙ্গে ঢাকাতে কাটাবেন তিনি। ঈদের দিন ঘুম থেকে উঠে মায়ের রান্না সেমাই খেয়ে মজার মজার রান্না করেন বুবলী। এবারও তিনি মায়ের সঙ্গে রান্না করবেন।

এবারের কোরবানির ঈদ আমেরিকায় করছেন মিশা সওদাগর। তিনি বলেন, আমেরিকায় আমার পরিবার থাকে। তাদের সঙ্গে ঈদ করতেই এখানে এসে পৌঁছেছি। ঈদের পরে দেশে ফিরব। এ ছাড়া ঈদে আমার বিগ বাজেটের একটি সিনেমা মুক্তি পেল ‘দিন: দ্য ডে’। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল।

সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরিবার ছাড়া এবার সেখানেই তার এই বিশেষ দিনটি কাটছে। গত ৫ জুন থেকে তিনি কলকাতায় শুটিং করছেন। রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ সিনেমার শুটিংয়ের জন্যই ঈদ মৌসুমে দেশত্যাগ করতে হয় তাকে। যদিও ফারিয়ার ইচ্ছা ছিল, এবারের ঈদ দেশেই কাটাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলে না।

বরাবরের মতো এবারের ঈদও ঢাকায় কাটবে এ সময়ের ব্যস্ত নায়ক নিরব হোসেনের। ঢাকায় কোরবানি দিচ্ছেন নিরব। ঈদের দুই দিন ঢাকায় কাটানোর পর পরিবার নিয়ে জন্মস্থান রাজবাড়িতে যাবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD