সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বিভিন্ন মহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক কর্মসূচি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিভিন্ন মহলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয় জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমার কথা বহু আগে স্পষ্ট করেছি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো আরেকটা চক্রান্ত শুরু হয়েছে। অনিশ্চয়তা অস্থিরতার জন্য এ
ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেটা কোনো ইস্যু না সেটাকে ইস্যু তৈরি করা হচ্ছে। এটা সম্পর্কে সজাগ ও সচেতন হওয়া দরকার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় হলে জানাবো।

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দাবি জানিয়েছেন সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় হলে জানাবো, জানতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD