শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কোভিড-১৯ পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

করোনার নমুনা পরীক্ষা শেষে কারিগরী পরামর্শক কমিটির সভাপতি, তার ছেলের বউ এবং গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় আক্রান্ত নিশ্চিত হওয়ার পর বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির সভাপতি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন। ডা. মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের আরও কয়েকজন সদস্যও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, তার জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডা. শহীদুল্লার ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD