শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে তামিম-মুশফিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছে বাংলাদেশ দল। এরপর প্রথম দফায় করোনা পরীক্ষা করে তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকে টাইগাররা। এর মাঝে দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয় সবার। তাতে ‘নেগেটিভ’ ফলাফল আসায় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল মাঠে নামার অনুমতি দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।

সকালে কাতুনায়েকের চিল মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনেক্ষণ ধরে স্কিল অনুশীলন করেছে টাইগাররা। আগামীকাল শুক্রবারও একই ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল।

দুই দিনের অনুশীলন শেষে ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকের একই ভেন্যুতে নিজেরা ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপরই ঘোষণা হবে দুই টেস্টের চূড়ান্ত দল।

চূড়ান্ত দল ১৯ এপ্রিল নেগাম্বুয়া ছেড়ে ক্যান্ডিতে যাবে ২১ এপ্রিল প্রথম ম্যাচ খেলতে। একই মাঠে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচও খেলবে দুই দল।

চলতি বছরে এটি বাংলাদেশের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গত মাসে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ দল। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD