শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যাচ মিস আর হতাশায় কাটলো প্রথম সেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। চট্টগ্রামে এসে ঘুরে দাঁড়ালেন তারা। অন্তত দলকে ভালো একটা শুরু এনে দিয়েছেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশঙ্কা। যদিও জীবন পেয়েছেন মাদুশঙ্কা। তার সহজ ক্যাচ ফেলেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ে প্রথম সেশনে উইকেটশূন্য স্বাগতিকরা।

প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ৫৫ রান নিয়ে উইকেটে আছেন মাদুশঙ্কা। অপর অপরাজিত ব্যাটার করুনারত্নের সংগ্রহ ৩৩ রান।

সাদা পোশাকে অভিষেক ম্যাচ খেলছেন হাসান মাহমুদ। নতুন বলে ভালোই শুরু করেছিলেন এই ডানহাতি পেসার। একাধিক সুযোগও তৈরি করেছিলেন। তবে ফিল্ডারদের সহযোগিতা পাননি। ক্যাচ মিস না হলে অভিষেক উইকেটের জন্য খুব বেশি হয়তো অপেক্ষা করতে হতো না হাসানকে।

ইনিংসের ৬ষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন হাসান। তার করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন মাদুশঙ্কা। আউট সাইড এডজে বল যায় স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে। কিন্তু সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তিনি।

এই ক্যাচ মিসের মাশুল এখন গুনছে বাংলাদেশ। মাদুশঙ্কা ইতোমধ্যেই স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ৮০ বলে ছুঁয়েছেন এই মাইলফলক। অপরাজিত আছেন ৯৭ বলে ৫৫ রান করে।

প্রথম সেশনে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন হাসান। ইনিংসের ২২তম ওভারে শেষ ডেলিভারিটি বাউন্সার মেরেছিলেন এই পেসার। সেখানে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু ফিল্ডার সাকিব সীমানা থেকে খানিকটা সামনে থাকায় ক্যাচটি নিতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD