মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’ জমির ভাগ পেতে হামলার দায়িত্ব নেন শাহরিয়া জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকটের অবসান হলো, বিপিসির কাছে ব্যাখ্যা চেয়েছে কমিটি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

জানা গেছে, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যানসারটি তৃতীয় ধাপে (থার্ড স্টেজ) রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

দেশটির কয়েকটি গণমাধ্যম জানায়, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে।

এর আগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সোমবার (১০ আগস্ট) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (৮ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

শ্বাসকষ্টের ফলে তার কোভিড-১৯ টেস্ট করা হয়। তার রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD