বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যারম বোর্ডের আড়ালে ক্যাসিনো, আটক ২১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি বাড়ির বাইরে প্রতিদিন ক্যারম বোর্ড খেলা চলত। আর এই খেলার আড়ালে বাড়ির ভেতরে চলত ক্যাসিনো বোর্ড বসিয়ে জুয়া খেলা। এতে অংশ নিত নিম্ন আয়ের মানুষ।

এখানে প্রতিরাতে ১০-১৫ লাখ টাকার জুয়া খেলা হয় হতো। জুয়াড়িদের চাঙ্গা রাখতে ছিল মাদক সেবনের ব্যবস্থা। গত দেড় বছর এভাবেই চলে আসছিল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) শনিবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে ওই জুয়ার আসর থেকে ২১ জনকে আটক করে। এ সময় ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। রোববার দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় র‌্যাব-৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হল : জামালপুরের মো. বিল্লাল (৩৮), সবুজ মিয়া (২৮) ও শিপন (২০); ঢাকার মো. জুয়েল (২৮), মইদুল ইসলাম (৩২), মো. শরিফ (২৮), মো. এখলাছ (৩৫), মঈন মিয়া (২৮) ও দিয়াজুল ইসলাম (২০); টাঙ্গাইলের মো. লিটন (৪৫), ফরিদপুরের রবিউল মোল্লা (২৪), গাইবান্ধার আবু তালেব (২০), রংপুরের আবদুল আলিম (৩৫), জয়পুরহাটের আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ীর সোহেল মোল্লা (৩২), গাইবান্ধার আসাদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪৭); নাটোরের মাসুদ রানা (২০), ময়মনসিংহের রুবেল মিয়া (৩৩), বরিশালের ফজলে রাব্বি (২২) ও নোয়াখালীর রনি ভূঁইয়া (২৫)।

মোজাম্মেল হক বলেন, ওই আসরে প্রতিরাতে ১০-১৫ লাখ টাকার জুয়া খেলা চলত। খেলতে আসাদের বেশিরভাগই নিম্ম আয়ের মানুষ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেখানে জুয়া খেলা হয়। বাইরে ক্যারম বোর্ড প্রদর্শন করে ভেতরে চলত জুয়া খেলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ২১ জনকে আটক করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা জুয়ার আসরে জনপ্রতি সর্বনিম্ম ১০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত খেলত।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জুয়ার আসরও জমে উঠত। জুয়ার আসর পরিচালনায় প্লাবন হোসাইন ও ওমর ফারুক নামে দুই ব্যক্তির নাম পাওয়া গেছে। তারা দু’জনই মালিক। দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD