শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রিকেটকে বিদায় বললেন মালিঙ্গা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ক্রিকেটকে বিদায় বলে দিলেন লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিলেন শ্রীলংকান এই তারকা পেসার।

পেস আক্রমণে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শ্রীলংকা।

ক্রিকেট থেকে বিদায়ের আগেই টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করেন মালিঙ্গা। ১০৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি লাসিথ মালিঙ্গা তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টি-টোয়েন্টিতে তার উইকেটের পরিসংখ্যান দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন- ‘যদিও আমার জুতা বিশ্রাম নেবে তবে খেলার প্রতি আমার ভালোবাসা কখনই বিশ্রাম নেবে না।’

এর আগে ২০১১ সালের ২২ এপ্রিলে মালিঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ সালের ২৬ জুলাই ওয়ানডে থেকে অবসর নেন।

অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাট থেকেই বিদায় নিলেন মালিঙ্গা।

লাসিথ মালিঙ্গা শ্রীলংকার হয়ে ৩০ টেস্টে শিকার করেন ১০১ উইকেট। ২২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD