শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রিকেটার রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেয়া হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুত সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি ওমরা পালনে পবিত্র নগরি মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি এবং পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মক্কায় থাকাকালীন সেটি জানার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।

ঈদের পরেই বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান মেয়র । শুক্রবার রাজধানীর বাড়িধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎকালে মেয়র এ কথা বলেন।

সাক্ষাৎকালে মেয়র ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং রুবেলের মৃত্যুতে সহমর্মিতা জানান। এসময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সাথে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় মেয়র আরো বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূণ্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবো এবং সিটি কর্পোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD