সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রেতাদের রেস্তোরাঁয় বসিয়ে খাওয়াতে চান মালিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনার দাপট বেড়েছে দেশে। মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলেছে। এমন অবস্থায় করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউন চলছে। চলমান লকডাউনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়নি। তবে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতাদের বসে খাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশনা মেনে অনলাইনে চলছে বিক্রি। এ দিকে শুধু অনলাইনে বিক্রি নয়, স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বসিয়ে খাওয়াতে চান হোটেল-রেস্তোরাঁর মালিকরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নিজেদের এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে। অন্যথায় মানবন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের দাবির বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না এলে আগামী রোববার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব ও দেশের ৬৪টি জেলা শহরের প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে ইফতারি ও সাহ্‌রি বিক্রির সুযোগ দেয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD