বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দীর্ঘ দিন পর ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষের ভোটার লাইন দেখা গেছে। ১৫ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি ভোটাররা।

খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামায়াতের প্রার্থী মো: এয়াকুব আলী মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ডাকসু ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে সকল ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট কেন্দ্র পুলিশ-আনসারের পাশাপাশি আশ-পাশের রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি।

খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। ২০৩ কেন্দ্রের ১৮৯টি ঝুঁকিপূর্ণ। তার মধ্যে ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকির্পণ। ঝুঁকিমুক্ত মাত্র ১৪ ভোট কেন্দ্র।

এদিকে ভোটের এক দিন আগ থেকে খাগড়াছড়ি শহরের জিয়া নগরে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা বিতরণ ও নাশকতা করতে গিয়ে জনতার হাতে তিন জামায়াত আটক হয়।

এদিকে ভোটের আগে দিন সন্ধ্যায় মাটিরাঙায় নামাজের নামে জামায়াতের নেতাকর্মীদের বৈঠক করার অভিযোগে মাহমুদুল হাসান নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

অপর দিকে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ানকে ভোট দিতে পাহাড়ি লোকজনকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার অভিযোগ শহরের কেন্দ্রগুলো জামায়াতের প্রার্থীর পক্ষে অপতৎপরতা ও দুর্গম এলাকায় কেন্দ্রগুলোতে দুই সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটারদের হুমকি-ধমকির অভিযোগ করেছেন খাগড়াছড়িতে আসনে ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। নতুন ভোটার ২৭ হাজারের বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD