মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

খাগড়াছড়ির আলুটিলা সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। সড়কের মাটি সড়াতে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের লোকজন আমাদের সঙ্গে যোগ দিয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। যান চলাচলের উপযোগী করতে সময় লাগবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD