বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

খারাপ অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ট্যাক্স বাড়ানো, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরীর কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তাই করা হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরী হবে না। জোর দিচ্ছি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর। স্বাস্থ্য, শিক্ষায় ও পরিবর্তন আনতে হবে। তবে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।

তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চলে কোনো হাসপাতাল নেই। এখানে জেনারেল একই সাথে একটি বিশেষায়িত হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের দাবি ছিলো হাসপাতাল করার। তাই দ্রুত এখানে হাসপাতাল গড়ে তোলা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD