বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD