শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খালেদ মাহমুদ করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

ক্রীড়া প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

শনিবার (২২ মে) সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মোবাইল ফোনে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুজনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তিনি তা পারছেন না।

শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। দুবার নেগেটিভ আসার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে দেখা যায়নি মাঠে।

আকরাম খান বলেন, ‘করোনা পজিটিভ হওয়াতে সে (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

সুজন কবে করোনায় আক্রান্ত হয়েছেন এটা জানার জন্য বিসিবির মেডিক‌্যাল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD