রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল-মত দেখা হবে না। খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে যেভাবে দেশকে খাদ্যশস্যে পরিপূর্ণ করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা বাংলাদেশকে আবার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করব।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় ফরিদপুরের মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে পেরেছি। আমরা যে কথা জনগণকে দিই, সে কথা রাখার চেষ্টা করি। দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় যারা আমাদের ভোট দিয়েছেন, তারাও যেমন সুবিধা পাবেন, যারা আমাদের ভোট দেননি তারাও সমান সুবিধা পাবেন‌।

তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।

আমরা স্বচ্ছ বাংলাদেশ চাই। বিরোধীপক্ষের কেউ কেউ ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের আগে বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা দায়িত্ব গ্রহণের পরপরই সেই কার্ড মানুষের হাতে পৌঁছে দিয়ে প্রমাণ করতে পেরেছি, আমরা কথা রাখতে জানি। আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত জাজক ও পুরোহিতদের মাসিক সম্মানির ব্যবস্থা করেছি।

এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুলমাঠে সকাল সাড়ে দশটার দিকে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD