বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

খুলনার ১৪ এলাকা রেড জোন ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রুখতে খুলনার ১৪টি এলাকা ‘রেড জোন’ করার সুপারিশ করেছেন খুলনার সিভিল সার্জন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এসব এলাকাকে রেড জোন করার সুপারিশ করে জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেয়া হয়েছে। খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ এলাকাগুলো হচ্ছে- খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বেশি এমন এলাকাগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলাকায় লকডাউনসহ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে মারা গেছেন আটজন।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ‘জোন ভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে জেলার অধিক সংক্রমণ এলাকা চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD