শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় আজ করোনায় এক জনও মারা যায়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

খুলনা প্রতিনিধি : খুলনার পাঁচ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারো মৃত্যু হয়নি।

রোববার সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

এদিকে, করোনা চিকিৎসা সেবা দেওয়া খুলনার সরকারি তিনটি ও বেসরকারি দু’টি হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ১৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম খুলনার রূপসা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়। আর গত ৯ জুলাই হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আবার, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়ালো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৬ জন, তার মধ্যে ৪ জন পুরুষ, আর ২ জন নারী।

সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৮জন।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

অন্যদিকে, রোববার (২২ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৭, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে এবং যশোরের ৮জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD