শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

খুলনা ব্যুরো : খুলনায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১১ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে।

খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক‌্যাল কলেজ পিসিআর মেশিনের রিপোর্টে ৩৭৬ জনের মধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাট ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।

অপরদিকে, খুলনা করোনা হাসপাতালে মৃতরা হলেন— বাগেরহাট মোংলা দিগরাজ এলাকার মৃত. রোস্তম আলীর স্ত্রী মরিয়ম বেগম (৭৩), মোংলা এলাকার মৃত মোহাম্মদ আলী খার ছেলে আসলাম খা (৪০), রামপালের মৃত শেখ আ. গফুরের ছেলে শেখ জামিরুল ইসলাম (৪৫) ও মোড়েলগঞ্জের কচুবুনিয়া এলাকার আনসার আলীর ছেলে শামীম হোসেন (৩৯)।
এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে।

খুলনার সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশ। এছাড়া, খুলনা জেলা ও মহানগরীতে করোনায় আক্রান্ত হয়ে মোট এ ১৯২ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD