শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় মৃত্যু কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

খুলনা প্রতিনিধি : খুলনায় করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। যার মধ্যে রেড জোনে ৫৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর ফুলবাড়ি গেটের নাহিদ সুলতানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় চারজন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। তার মধ্যে ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় পাঁচজন ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দুজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের চিতলমারীর নুরজাহান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। আইসিইউতে রয়েছেন চারজন এবং এইচডিইউতে পাঁচজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ছয়জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD