রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

গণপিটুনিতে নিহত ২ ডাকাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

মঙ্গলবার গভীররাতে মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুরগীবের গ্রামে হানা দেয়। এসময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়।

এরপর লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় দুজনকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD