বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইরান দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল ডিএমপির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪৮৩ গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট সিরিয়ায় হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনার শঙ্কা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দেশের গণমাধ্যম অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’

সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD