রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বিচার নিশ্চিত করার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, গণহত্যার আসামিদের আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন এবং বিচার নিশ্চিত করেন। তারপর ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের জনগণের সঙ্গে গাদ্দারি বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, এনসিপি মনে করে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনও ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে সাক্ষাৎকার ও প্রেস ব্রিফিং করে যাচ্ছে এবং সবশেষ ওসমান হাদির হত্যাকারীসহ যারা ভারতে বন্দি অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, তবে এটি এই দেশের জনগণের সঙ্গে গাদ্দারি হবে।

তার মতে, যারা এত দিন এ দেশে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল এবং যারা এখনও সেই গণ-হত্যাকারীদের সহযোগিতা করে যাচ্ছে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD