শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা-মনিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রোববার গভীর রাতে দেশে ফিরে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই ভুটানের ফ্লাইট ধরেছেন বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এ দুইজনসহ বাংলাদেশের চার নারী ফুটবলার খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে খেলা বাংলাদেশের অন্য দুই ফুটবলার হচ্ছেন-সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া।

বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার , রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD