শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গরমে সুস্থ থাকতে ৭ পরামর্শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। বছরের এই সময়ে গরমের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। ঘামাচি, সর্দিজ্বর থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, ডায়রিয়া, জন্ডিস, সাইনাসে প্রদাহ, টনসিলে প্রদাহ, কানের নানাবিধ সমস্যাসহ হিটস্ট্রোকও হয়ে থাকে। তাই এই সময়ে সুস্থ থাকতে মানতে হবে বাড়তি সতর্কতা।

এছাড়া গরমে পানিশূন্যতা, হিটস্ট্রোকের সমস্যা বেশি হয়ে থাকে। তাই এ সময় চাহিদামাফিক বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি পানের পাশাপাশি খাবার স্যালাইন খেতে হবে। গরমে শরীর থেকে যে লবণপানি বের হয়ে যায়, তা পূরণ করবে খাবার স্যালাইন। তবে ডায়াবেটিস রোগীরা শুধু পানি পান করবেন। আসুন জেনে নেই গরমে সুস্থ থাকতে কি কি করা উচিত।

* অতিরিক্ত রোদ বা গরম এড়িয়ে চলতে হবে। এ ছাড়া চাহিদামাফিক পানি পান ও অন্যান্য তরল পান করতে হবে। যেমন খাবার স্যালাইন, ফলের রস খেতে হবে। চা ও কফি কম পান করা উচিত।

* রোদ এড়িয়ে চলতে টুপি, ছাতা এবং রোদ চশমা ব্যবহার করতে পারেন। আর হালকা, ঢিলেঢালা ও সুতি জামা পড়তে হবে।

* বাইরে বের হলে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। এসব আপনাকে রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে।

* প্রয়োজন মত গোসল করে শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে। কাজের ফাঁকে বিশ্রাম নিন।

* এ সময় ভাত, ডাল, সবজি, মাছ খাওয়াই ভালো। এছাড়া মৌসুমি ফল খেতে পারেন, যা শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।

* রোজ সকালে ঘুম থেকে উঠে আধা ঘণ্টা ব্যায়াম করুন। ব্যায়াম শেষে পর্যাপ্ত পানি পান করুন।

* গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে রোগীকে দ্রুত শীতল কোনো স্থানে নিয়ে ফ্যান ছেড়ে দিন। আর পাখা দিয়ে বাতাস করতে পারেন। এ সময় ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD