সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

গরুর মাংসের ‘গার্লিক বিফ’র রেসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

লাইট নিউজ ডেস্ক : এবার যেহেতু ঈদটা বাসায় হবে, সুতরাং রান্না ও ঘরের কাজে মনযোগী হচ্ছেন। কারণ উৎসবের অন্যতম অনুষঙ্গ একটু ভিন স্বাদের খাওয়াদাওয়া। এবছর বাইরে বেরিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে খাওয়া বন্ধ, তাই বলে কি আনন্দে ভাঁটা পড়বে? মোটেই নয়। বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু গরুর মাংসের মুখরোচক খাবার। আপনার জন্য আজ থাকছে গরুর মাংসের গার্লিফ বিফ। এটি খুবই মজাদার একটি খাবার। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হয়।

উপকরণ
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ কাপ ও মরিচ গুঁড়া ১ কাপ, আদা বাটা আধা চা চামচ ও রসুন বাটা আধা চা চামচ, রসুনের কোয়া ৬/৭টি ও ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা চামচ, টমেটো সস আধা কাপ ও টক দই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ ও লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী
গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে দিন পানি ঝরানোর জন্য। এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ সহ সব মসলা নিয়ে আধা ঘণ্টা খানিক মেরিনেট করে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটো সস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD